ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যে মুজিবনগর থানা-পুলিশের আয়োজনে মাদক বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর থানা এলাকায় অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল আলিম, এসআই উত্তম কুমার, এসআই আশিক প্রমুখ।
