হরিণাকুণ্ডুতে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফএ’র চাল বিতরণ

আপলোড তারিখঃ 2023-06-23 ইং
হরিণাকুণ্ডুতে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফএ’র চাল বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে ভিজিএফএ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের তদারকি কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি সচিব মোক্তার হোসেন, উদ্যোক্তা শিশির, হান্নান, সকল ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহাজীব আলম সিদ্দিকী সমি আমাদের হরিণাকুণ্ডুতে বিভিন্ন ধরনের ত্রাণ ও ভাতা প্রদান করে আসছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে তিনি ত্রাণ ও অর্থ বিতরণ করছে। তাই প্রাধানমন্ত্রীসহ এমপিকে ধন্যবাদ জানাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)