মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2023-06-21 ইং
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহি উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ জেলা এবং উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সভাপতি মহি উদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫ শ টাকা চিকিৎসা ভাতা পায়। কিন্তু একই নিয়মে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অতিরিক্ত সুযোগ-সুবিধা পায়। সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বেতন ভাতার রয়েছে পাহাড় সমান বৈষম্য। এমনকি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে চার ভাগ কেটে নেওয়া হচ্ছে। অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। বৈষম্য নিরসনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পাসের আগেই দাবিগুলো মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)