ঝিনাইদহে খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-06-21 ইং
ঝিনাইদহে খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা কমিটির নেতা-কর্মী ছাড়াও নানা শেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সংগঠনটির জেলা শাখার সভাপতি খোন্দকার হাফিজ ফারুক, সহসভাপতি আমিনুর রহমান টুকু, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক শরীফা খাতুন, সদস্য হাবিবুর রহমান ও নায়ের হাসান সোহাগ বক্তব্য দেন। বক্তারা প্রত্যেকটি মানুষের নিরাপদ, পুষ্টিকর খাদ্য অধিকার নিশ্চিত, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে মূল্য কমিশন গঠন, কৃষকের উৎপাদিত ধান ও পণ্যের ন্যায্য মূল্য প্রদান, আটা ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আর্থিক ও খাদ্য পণ্যের বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে দুর্নীতি বন্ধ করার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)