দামুড়হুদায় গলায় ফাঁস লেগে ষাঁড়ের মৃত্যু!

আপলোড তারিখঃ 2023-06-19 ইং
দামুড়হুদায় গলায় ফাঁস লেগে ষাঁড়ের মৃত্যু! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ফাঁস লেগে একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দলকা-লক্ষ্মীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ষাড়েঁর মালিক লক্ষ্মীপুর গ্রামের মুসার ছেলে দিনমুজুর হাসান আলী। একমাত্র সম্বল ষাঁড় হারিয়ে দিশেহরা হয়ে রয়েছেন হাসান আলী। ষাড়েঁর মালিক হাসান আলী বলেন, আমার অনেক কষ্টে পোষা গরুটি সন্ধ্যার দিকে খাবার দিতে এসে দেখি গোয়ালঘরে গলায় ফাঁস লেগে মরে পড়ে আছে। আমি গরীব মানুষ আমার একমাত্র সম্বল ছিলো এই গরুটি। গরুটির মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)