আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক কোষাধ্যক্ষের সহধর্মিণীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-06-19 ইং
আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক কোষাধ্যক্ষের সহধর্মিণীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মেসার্স মুসলিম জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী খন্দকার আশাদুজ্জামান আশার সহধর্মিনী সালমা খাতুন (৪৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরা আই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে তার লাশ নিজ গ্রামের বাড়ি দেহাটিতে পৌঁছায়। বেলা আড়াই টায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর মন্জু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামসহ সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজায় ইমামতি করেন প্রয়াতের ছোট ভাই সাইফুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)