কার্পাসডাঙ্গায় ভিডব্লিউবির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-06-19 ইং
কার্পাসডাঙ্গায় ভিডব্লিউবির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ভিডাব্লিউবির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিডব্লিউবি কার্ডধারী ৪৪৫ জন সুবিধাভোগীদের মধ্যে জুন মাসের বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, দেলোয়ারা খাতুন, ইউপি সদস্য আলমগির হোসেন, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ, সাজিবার রহমান, আ. গালাম, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, ইউপি উদ্যোক্তা হাসানুজ্জামান, হারুনার রশীদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)