দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফল উৎসব

আপলোড তারিখঃ 2023-06-19 ইং
দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফল উৎসব ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দর্শনা পৌর শহরের পুরাতন বাজারে আইএফআইসি শাখার উদ্যোগে এই মধুমাস উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন। তিনি বলেন, ‘দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করায় এই আনন্দ একসাথে গ্রাহকদের সাথে উদ্যাপন করতেই এই মধুমাস উৎসব।’ অনুষ্ঠানে অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব মাসুন, সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ ও দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন এসআই আহম্মদ আলী, ব্যাংকের সহ-শাখা ব্যপস্থাপক বিপ্রতীপ পাল, অফিসার নাজমুল হোসেন, আলেফ, লিজা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)