কোটচাঁদপুরের সাজাপ্রাপ্ত আসামি দামুড়হুদা থেকে গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-06-19 ইং
কোটচাঁদপুরের সাজাপ্রাপ্ত আসামি দামুড়হুদা থেকে গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি ঝিনাইদহ কোটচাঁদপুরের রেজাউল করিম ওরফে রেজাউল পাঠানকে (৩৫) গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাত আড়াটার দিকে কাঁঠালতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। রেজাউল পাঠান কোটচাঁদপুর থানার আদর্শপুর গ্রামের মৃত মোমিন পাঠানের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) শফিউল আলম, সেকেন্ড অফিসার শেখর চন্দ্র মল্লিক গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার স্বর্ণ চোরাকারবারি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম পাঠানকে কাঁঠালতলা নামক স্থান থেকে গ্রেপ্তার করেন। গতকাল রোববার সকালে তাকে কোটচাঁদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)