ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ হাসিবুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে কুতুবপুর গ্রামের জালাখালি ব্রিজের নিকট থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসিবুল মুন্সিপুর গ্রামের ছানোয়ারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মন্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিপুর গ্রামের হাসিবুলকে কুতুবপুর জালাখালি ব্রিজের নিকট থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে দামুড়হুদা মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।
