গাংনীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-06-17 ইং
গাংনীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে পুকুরের পানিতে ডুবে ফারদিন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে গ্রামের ইউনুস আলীর পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। শিশু ফারদিন হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার ফরজ আলীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ফারদিন পরিবারের কাউকে না জানিয়ে একা একা পুকুরে গোসল করতে নামে। পুকুরে নেমে গোসলের কোনো এক সময় গভীর পানিতে চলে গেলে সে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরের ফারদিনের মৃতদেহ ভাসতে দেখে। এসময় তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফারদিনকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)