ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোস্তফা (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মোস্তফা মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়ার তাহাজ উদ্দিনের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভবরপাড়া গ্রাম থেকে মোস্তফাকে আটক করেন। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকাল আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
