জীবননগর রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ

আপলোড তারিখঃ 2023-06-16 ইং
জীবননগর রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: টানা তাপদাহ ও তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের জন্য রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘মানবতার ফেরিওয়ালা’ ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি মির্জা সুলতান রাজার সহোদর বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জন্য সিলিং ফ্যান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রায়পুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক মানববিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক শাহ, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন নাহার, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সেন্ট, লিটনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)