চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2023-06-16 ইং
চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে ট্রাকের ধাক্কায় গাফফার (৫০) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ শংকরচন্দ্র ইউনিয়নের মোকামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাফফার শংকরচন্দ্র ঠাকুরপাড়ার সিয়াম মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ি থেকে বাইসাইকেলে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিলেন গাফফার। তিনি শংকরচন্দ্র মোকামতলা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। গাফফারের শারীরিক অবস্থা অবনতি হলে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। গাফফারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সাগর বলেন, ‘উনি বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটা ট্রাক উনাকে ধাক্কা দেয়। উনি আমাকে বারবার বলছিলেন, আমাকে বাঁচান ভাই। আমি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে এসেছি।’ এদিকে, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে বেলা তিনটার দিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)