চুয়াডাঙ্গায় ওমেরা এলপিজি’র রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-06-13 ইং
চুয়াডাঙ্গায় ওমেরা এলপিজি’র রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ওমেরা এলপিজি গ্যাস কোম্পানির রিটেইলার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেসের সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ওমেরার হেড অব সেলস অফিসার (ঢাকা) রোকন উর জামান। তিনি চুয়াডাঙ্গা জেলার সকল ডিলার ও রিটেইলারদের সমস্যাগুলো শুনেন এবং তার সমাধান দেন। ওমেরা’র চুয়াডাঙ্গার ডিলার মবিল সেন্টারের স্বত্ত্বাধিকারী এসএম তসলিম আরিফ বাবুর সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসিসটেন্ট ম্যানেজার (খুলনা) মহিউল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার (কুষ্টিয়া) শাহীনুর রহমান, মার্কেট ডেভেলপ অফিসার (চুয়াডাঙ্গা) সাগর হোসেন, চুয়াডাঙ্গার মবিল ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী মাসুদুর রহমান শ্যামল, ওমেরার জীবননগরের ডিলার মেসার্স নিউ বৈশাখী স্টোরের স্বত্ত্বাধিকারী আসির উদ্দিন আশিক। এসময় চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ওমেরা এলপিজি’র সকল খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলার ওমেরার ডিলারসহ চারজন অফিসারকে ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ১৫ জন রিটেইলারকে পুরস্কৃত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)