জীবননগরে নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানকে ফুলে দিয়ে বরণ করলেন উপজেলা চেয়ারম্যান

আপলোড তারিখঃ 2023-06-13 ইং
জীবননগরে নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানকে ফুলে দিয়ে বরণ করলেন উপজেলা চেয়ারম্যান ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের ছয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ফুল দিয়ে ইউপি চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও সীমান্ত ইউপির চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন। এসময় বাঁকা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকের খাইরুল বাশার শিপলু, উথলীর আব্দুল হান্নান, রায়পুরের তাহাজ্জত হোসেন মির্জা, হাসাদাহের রবিউল ইসলাম বিশ্বাস এবং মনোহরপুর ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে বরণ করে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)