রাস্তার বেহাল দশা, দুই যুগ ধরে হয় না সংস্কার

আপলোড তারিখঃ 2023-06-13 ইং
রাস্তার বেহাল দশা, দুই যুগ ধরে হয় না সংস্কার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধোপাঘাটা গবিন্দপুর পুরাতন ব্রিজ থেকে পবহাটি বিশ্ব রোড সড়ক ও বিশ্ব রোড বাঁশহাঁটা থেকে সৃজনী মোড় পর্যন্ত সড়ক বেহাল হয়ে পড়েছে। প্রায় ২৫ বছর ধরে এ রাস্তা সংস্কার করা হয় না। এতে স্থানীয় বাসিন্দারা কষ্টে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়কটি চলাচলের অনুপযোগিতা হয়ে পড়েছে। এখন পায়ে হাঁটাও দায় হয়ে দাঁড়িয়েছে। সড়কে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। পিচ উঠে এখন শুধু আছে ইটের খোয়া ও মাটি। স্থানীয় মারকাজ মসজিদের মুসল্লি আব্দুর রহমান বলেন, রাস্তা খারাপের পাশাপাশি সড়কে কোনো বাতি নেই। রাস্তা সংস্কারে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান বলেন, পৌরসভার ধোপাঘাটা গবিন্দপুর পুরাতন ব্রিজ হতে পবহাটি বিশ্ব রোড ও বিশ্ব রোড বাঁশহাঁটা হতে সৃজনী মোড় সড়ক পর্যন্ত সড়ক বেহাল আমি নিজেই দেখেছি। সড়ক মানুষের চলাচলের অনুপযোগিতা হয়ে পড়েছে। এই সড়কটি চলাচলের উপযোগী করার জন্য ইতিমধ্যে পৌরসভার মেয়রের সাথে কথা বলেছি। দ্রুত এই সড়কটি সংস্কার করা হবে। তিনি আরও বলেন, সড়কের তালিকা তৈরি করে টেন্ডার আহ্বান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)