আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-06-13 ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহিন (২৪) নামের এক যুবক আটক হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই জমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে। এসময় তার নিকট থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। শাহিন আলমডাঙ্গার নওদাবণ্ডবিল গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। ওসি বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার চারতলার মোড়ে অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটকের পর আসামি শাহিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)