দামুড়হুদায় দুর্বৃত্তের কেটে দেওয়া পেঁপে বাগান পরিদর্শন করলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা

আপলোড তারিখঃ 2023-06-13 ইং
দামুড়হুদায় দুর্বৃত্তের কেটে দেওয়া পেঁপে বাগান পরিদর্শন করলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার পরানপুর মাঠে পূর্ব শত্রুতার জেরে কেটে বিনষ্ট করা পেঁপে বাগান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে গত রোববার ভুক্তভোগী কৃষক উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কলোনিপাড়ার রবিউল ইসলাম বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের কাছ থেকে ৬ মাস আগে বাবলু পেঁপে বাগানসহ ৫ বিঘা জমি লিজ নেন। শর্ত ছিল টাকা ফেরত দিলে তিনি জমি ফেরত পাবেন। কিন্তু হঠাৎ জাকির হোসেন চুক্তিনামা থেকে আরও তিন লাখ টাকা বেশি দাবি করেন। বাবলুু টাকা দিতে রাজি না হলে জাকির হোসেন পেঁপে গাছ কেটে দেওয়ার হুমকি দেন। এরই মধ্যে গত রোববার সকালে বাবলুু বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার ৪ বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, ‘এভাবে ধরন্ত গাছ কেটে দেওয়া নিকৃষ্টতম কাজ। আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)