দামুড়হুদায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

আপলোড তারিখঃ 2023-06-13 ইং
দামুড়হুদায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: আগামী ১৮ই জুন থেকে অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে দামুড়হুদায় অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)