চুয়াডাঙ্গায় সানরাইজ মেডিকেল কেয়ারের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-06-12 ইং
চুয়াডাঙ্গায় সানরাইজ মেডিকেল কেয়ারের উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ এই বার্তাকে আরও সহজ করার লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের লাভলী টাওয়ারে গতকাল রোববার বিকেলে সানরাইজ মেডিকেল কেয়ারের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন। সানরাইজ মেডিকেল কেয়ারের চেয়ারম্যান সামসুল আলম বাবুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাবেক সভাপতি ডা. একরামুল হক ও ব্যবসায়ী হাবিল হোসেন জোয়ার্দ্দার। প্রধান অতিথি ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘আমাদের নীতিগতভাবে সৎ হতে হবে। এছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে এক হতে হবে। তবেই স্বচ্ছ ও পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, চিকিৎসাসেবায় এমন প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানাই এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানাই। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান, ডা. শফিউল কবীর জিপু, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক রফিক রহমান, রিফাত রহমান প্রমুখ। সোম্যজিতা শ্রুতির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমজাদুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিকাইল ইসলাম মিলন, আমির হোসেন সুমন ও জাহিদ হোসেন বিপ্লব। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)