হোটেল থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2023-06-12 ইং
হোটেল থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর শহরের এজাজ আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর জেলা ডিবি ও মেহেরপুর সদর থানা-পুলিশ এজাজ আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় হোটেলের মালিক ঝণ্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে এজাজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের বিষয়টি কর্তৃপক্ষ সদর থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমসহ সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তারা হোটেলের চারতলার একটি তালাবদ্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার অটোচালক আব্দুর রহমান তার অটো নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি এরপর আর বাড়ি যাননি। গতকাল দুপুরে শহরের এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত ও আসামিদের গ্রেপ্তার করতে প্রশাসনের একাধিক দল কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)