ঝিনাইদহে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-06-12 ইং
ঝিনাইদহে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে বানিয়াবহু বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফ হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বক্কর মোল্যা, মুছা মিয়াসহ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ স্থানীয়রা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া স্কুল শেষ করে ঝিনাইদহ শহরের বাসায় ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারী স্থানীয় কিশোর গ্যাং প্রধান নয়ন হোসেনকে অতিদ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)