চুয়াডাঙ্গায় ৪৬ পিস প্যাথেডিনসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-06-12 ইং
চুয়াডাঙ্গায় ৪৬ পিস প্যাথেডিনসহ যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৬ পিস প্যাথেডিনসহ নয়ন আলী (২১) নামের এক যুবককে আটক করেছে সদর থানা-পুলিশ। গত শনিবারে দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা ছাগল ফার্ম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন একই পাড়ার মুনসুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স ছাগল ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন নয়ন। তবে পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার নিকটে থাকা ৪৬ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গতকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)