আলমডাঙ্গায় ওষুধ ভেবে বিষপানে বৃদ্ধর মৃত্যুর অভিযোগ

আপলোড তারিখঃ 2023-06-12 ইং
আলমডাঙ্গায় ওষুধ ভেবে বিষপানে বৃদ্ধর মৃত্যুর অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাহেবপুর গ্রামে ওষুধ ভেবে বিষপানে সাহেদ আলী (৬৩) নামের এক বৃদ্ধর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে সাহেবপুর গ্রামের নিজ বাড়িতে ওষুধ ভেবে বিষপান করেন সাহেদ আলী। বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকটে নেওয়া সময় সাহেদ আলীর মৃত্যু হয়। সাহেদ আলী গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে। ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরিবারের সদস্যরা জানায়, সাহেদ আলী দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি ওষুধ ভেবে হাতের কাছে থাকা পানের বরজে ব্যবহৃত কিটনাশক পান করেন। এরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেন। পরিবারের সদস্যরা কিছুক্ষনের মধ্যে বিষপানের বিষয়টি টের পায়। এরই মধ্যে সাহেদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ সাহেদ আলীর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, পরিবারের সদস্যরা জানায় সাহেদ আলী ওষুধ ভেবে বিষপান করেছেন। তবে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)