দর্শনার প্রয়াত তোফাজ্জেল মাস্টারের আত্মার শান্তি কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2023-06-11 ইং
দর্শনার প্রয়াত তোফাজ্জেল মাস্টারের আত্মার শান্তি কামনায় দোয়া ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় প্রয়াত তোফাজ্জেল হোসেন মাস্টারের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর দর্শনার আকন্দবাড়ীয়ার নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াত তোফাজ্জেল হোসেন মাস্টারের ছেলে দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউল। দর্শনা ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদের সাবেক ঈমাম মনজুর রহমান ও আকন্দবাড়ীয়া মাঝেপাড়া জামে মসজিদের পেশ ঈমাম মাওলান মারুপ বিল্লাহ্ যৌথভাবে এ দেয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে প্রয়াত শিক্ষক তোফাজ্জেল হোসেনের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান, জাসদ নেতা আনোয়ারুল ইসলাম বাবু, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা এরশাদ আলি মাস্টার, আ. সামাদ, আলাউদ্দিন, আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম, আতিয়ার রহমান, কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলি, আব্দুল ওদুদ শাহ কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজানুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মন্ডল, সাংবাদিক হাসমত আলি, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আশরাফুজ্জামান বেল্টু, খালিদ হাসান মিঠু, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)