জিয়ার জন্ম না হলে আজীবন বাকশালি শাসন চলতো

আপলোড তারিখঃ 2023-06-09 ইং
জিয়ার জন্ম না হলে আজীবন বাকশালি শাসন চলতো ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মৎস্যজীবী দল এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত। আলোচনা সভায় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও ছিলেন। এ দেশে জিয়ার জন্ম না হলে দেশে আজীবন বাকশালি শাসন চলতো। তারই সহধর্মিণী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ গণতন্ত্রের দুষমন আওয়ামী লীগ ষড়যন্ত্র করে অন্তরীণ করে রেখেছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, হাফিজুর রহমান হাফিজুল, নাজমুল, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, শাহারুজ্জামান শাহারু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)