মুজিবনগর স্টেক হোল্ডারদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

আপলোড তারিখঃ 2023-06-09 ইং
মুজিবনগর স্টেক হোল্ডারদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ঐতিহাসিক মুজিবনগর পর্যটন কেন্দ্রের স্টেক হোল্ডারদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশ মেহেরপুর জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মুজিবনগর আম্রকাননে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশ মেহেরপুর জোনের ইন্সপেক্টর হাবিবুর রহমান, এএসআই রবিউল ইসলাম, নাহারুল ইসলাম, নাসির ও বাবুলাল। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি জনি, ব্যবসায়ী রেজাউল হক, মোজাম্মেল, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, নাসিমসহ মুজিবনগর কমপ্লেক্সে ঘুরতে আসা পর্যটকেরা। মতবিনিময় সভায় পর্যটকদের নিরাপত্তা, নিরাপদ ও ভ্রমণ অনুকূল পরিবেশ নিশ্চিত করাসহ আইনগত সহায়তা প্রদান, জীববৈচিত্র্য সংরক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)