চুয়াডাঙ্গার দিগড়ীতে বজ্রপাতে কৃষক আহত

আপলোড তারিখঃ 2023-06-09 ইং
চুয়াডাঙ্গার দিগড়ীতে বজ্রপাতে কৃষক আহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দিগড়ী ইসলামপুরে বজ্রপাতে মোজাম্মেল (৫০) নামের এক কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে মোজাম্মেল বজ্রপাতে গুরুতর আহত হন। জানা যায়, গতকাল বেলা ৩টার দিকে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি দিগড়ী ইসলামপুর গ্রামের আশরাফুলের চায়ের দোকানে আশ্রয় নেন। এমন সময় চায়ের দোকানের কাছের একটি আম গাছে বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে পড়েন মোজাম্মেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)