দর্শনার শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2023-06-09 ইং
দর্শনার শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় গলায় ফাঁস দিয়ে আশরাফুল আলম ঈশান (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম ঈশান শ্যামপুর গ্রামের দক্ষিণপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। জানা গেছে, গত বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আশরাফুল আলম ঈশান। সকালে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঈশানকে ঝুলে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সাহায্যে ঈশানের লাশ নিচে নাম। স্থানীয়রা আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে ঈশানের চিকিৎসা করানো হচ্ছিলো। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঈশান মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভোরে পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তেখতে পায়। এ ঘটনায় থেকে কোন অভিযোগ না মংনাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)