গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম আশিকুজ্জামান প্রান্ত

আপলোড তারিখঃ 2023-06-09 ইং
গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম আশিকুজ্জামান প্রান্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (খ ইউনিট) ব্যবসায় শিক্ষা বিভাগে সারাদেশের মধ্যে প্রথম হয়েছেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আশিকুজ্জামান প্রান্ত। তিনি উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলে। প্রান্তর বোন আশফাকুন্নাহার ববি জানান, ২০২০ সালে কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও ঢাকা কমার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগে ২০২২ সালে জিপিএ-৫ পেয়ে আশিকুজ্জামান প্রান্ত উত্তীর্ণ হন। সাফল্যের এই ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে সারাদেশের মধ্যে প্রথম হয়ে সুনাম অর্জন করেছে। আশিকুজ্জামান প্রান্ত বলেন, আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে প্রশাসনের ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে দেশ ও জনগণের সেবা করা। প্রতিদিন নিয়মিত ৮/১০ ঘণ্টা লেখাপড়া করায় ইতিপূর্বে বিভিন্ন পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তার অবসর সময়ও কাটে বিভিন্ন গল্পের এবং বিজ্ঞানভিত্তিক বই পড়ে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের নিকট দোয়া কামনা করেছেন প্রান্ত। প্রান্তর চাচাতো ভাই শরিফুজ্জামান জানান, ভাইয়ের এই অর্জনে পরিবারের সকলেই খুবই খুশি। তাদের পরিবারে চারজন বিসিএস ক্যাডার রয়েছে। আগামীতে প্রান্ত যেন প্রশাসনের ক্যাডার হয়ে দেশ ও সমাজে কাজে আসতে পারে সেই কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)