মেহেরপুরে বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার

আপলোড তারিখঃ 2023-06-05 ইং
মেহেরপুরে বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে (জুমের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ শীর্ষক সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক নিষ্কৃতি মন্ডল। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের সঞ্চালনায় সেমিনারের অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেন বিপুল, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)