জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2023-06-05 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকার পরও কয়েকটি প্রতিষ্ঠান পশুর খাদ্য বিক্রি করছিল। এমন অভিযোগ পেয়ে জীবননগর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পশুর খাদ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, বাজারের সকল পশুর খাদ্যের দোকানের মালিককে লাইসেন্স করতে হবে। লাইসেন্স না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তানভীর হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)