আলমডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ বোমা কালাম আটক

আপলোড তারিখঃ 2023-06-05 ইং
আলমডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ বোমা কালাম আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার বেলগাছি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে বোমা কালামকে (৪৫) ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটককৃত আবুল কালাম বেলগাছি মালিথা পাড়ার সাহেব আলী মালিথার ছেলে। তার বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের মালিথা গ্রামের আবুল কালাম ওরফে বোমা কালাম দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলেন। ইতিপূর্বে আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আলমডাঙ্গা থানা পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে। তিনি বেলগাছিসহ পার্শ্ববর্তী ডামোশ, কেদারনগর, কাশিপুর, ফরিদপুর, এরশাদপুর ছাড়াও পৌর এলাকার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি গাঁজা বিক্রয় করেন। কালামের অনুপস্থিতিতে তার স্ত্রী গাঁজা বিক্রয়ের হাল ধরে। এ সূত্রে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশ কালামের বাড়ির পাশের আমবাগান থেকে তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)