গড়াইটুপিতে বীর মুক্তিযোদ্ধা হাসেমের ইন্তেকাল, আজ দাফন

আপলোড তারিখঃ 2023-06-05 ইং
গড়াইটুপিতে বীর মুক্তিযোদ্ধা হাসেমের ইন্তেকাল, আজ দাফন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেম শিকদার (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়ার উপস্থিতিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওলাদ বিশ্বাস, আনছার আলী, লাল মোহাম্মদ, সিরাজুল মালিতা, আবুল কাশেম প্রমুখ। পরিবারের সদস্যরা জানান, আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে তাঁকে দাফন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)