নিখোঁজের ৯ ঘণ্টা পার বাগানে মিলল তরুণের মরদেহ

আপলোড তারিখঃ 2023-06-05 ইং
নিখোঁজের ৯ ঘণ্টা পার বাগানে মিলল তরুণের মরদেহ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ফরহাদ হোসেন (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। ফরহাদ উপজেলার দুধসরা গ্রামের হঠাৎপাড়ার আক্তার হোসেনের ছেলে। তিনি রং মিস্ত্রির কাজ করত। ফরহাদের বড় ভাই ফারুক হোসেন বলেন, ‘পারিবারিক কাজ নিয়ে মায়ের ওপর অভিমান করে শনিবার রাত ৯টার সময় বাড়ি থেকে বের হয়ে যায় ফরহাদ। ওই রাতেই আমরা তাকে খুঁজতে বের হই। না পেয়ে বাড়িতে ফিরে আসি। ভোরে পাশের বাড়ির সাহিদা খাতুন বাগানে আম কুড়াতে গিয়ে গাছে ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।’ ফারুক হোসেন আরও বলেন, ‘মরদেহ দেখে ৯৯৯ নম্বরে কল করা হয়। এরপরও পুলিশ না এলে থানায় যাই। অনুমতি নিয়ে মরদেহ নামিয়ে রাখা হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।’ কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. আজিজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)