চুয়াডাঙ্গার গাড়বাড়িয়ায় পিতার ওপর অভিমানে পুত্রের বিষপান

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
চুয়াডাঙ্গার গাড়বাড়িয়ায় পিতার ওপর অভিমানে পুত্রের বিষপান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে বাবার ওপর অভিমানে বিষপান করেছে সামির (২২) নামের এক যুবক। সামির ওই গ্রামের ছাগলাপাড়ার মধু মিয়ার ছেলে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে গাড়াবাড়িয়া গ্রামের বেলগাছির মাঠে পোকা মারা তরল কীটনাশক খেয়ে অচেতন হয়ে পড়ে সামির। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সৌরভ হোসেন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। সামিরের বাবা মধু মিয়া বলেন, ‘সকালে ঘাস না কাটায় আমি আমার ছেলেকে একটু বকাঝকা করি। এই সামান্য বিষয়ে অভিমান করে সে বিষপান করেছে। আমি জানা মাত্রই আমার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছি। এখন তার শারীরিক অবস্থা ভালো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)