মহেশপুরে ভেকু মেশিন জব্দ করলেন জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
মহেশপুরে ভেকু মেশিন জব্দ করলেন জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এ সময় তিনি একই ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে কৃষি জমি থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেখে সঙ্গে থাকা উপজেলা নির্বাহী অফিসা নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার (ভূমি) জনাব শরীফ শাওন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হককে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। নির্দেশনা মোতাবেক কৃষি জমি ধ্বংসে ব্যবহৃত একটি এক্সকেভেটর ও শ্যালোমেশিন জব্দ করা হয়। আর জমির মালিক ও এক্সকেভেটরের মালিকের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)