মহেশপুরে পলাশ হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
মহেশপুরে পলাশ হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে ভ্যানচালক পলাশ হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মদনপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে নিহতের স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। মানববন্ধনে নিহতের স্ত্রী শাকিলা, মা আয়েশা খাতুন, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইমদাদুল ইসলাম, মিজানুর রহমান, মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা হত্যাকারী সুমনকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য গত ২৭ মে স্ত্রীকে উক্ত্যতের প্রতিবাদ করায় মদনপুর গ্রামের ভ্যানচালক পলাশকে ছুরিকাঘাতে হত্যা করেন তার চাচাতো ভাই সুমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)