ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর এলাকায় তেলবাহী ট্রাক চাপায় সমসের মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে গান্না সরোজগঞ্জ সড়কের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সমসের মন্ডল ঝিনাইদহ সদর উপজেলার খামারআইল গ্রামের খোকন হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেলে যাত্রীবাহী একটি ইজিবাইক কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। গাড়িটি মাধবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সমসের মন্ডলের মৃত্যু হয়। এসময় আহত হয় ইজিবাইকের অন্তত ৮ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফনান জামির বৃষ্টি জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৯ জনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্ক (ওসি) শেখ মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)