হরিণাকুণ্ডুতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ; তিন যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
হরিণাকুণ্ডুতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ; তিন যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় বাদী হয়ে মামলা করলে গতকাল শনিবার ভোরে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, আসামি শিলনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার রাতে শিলন কৌশলে ওই কিশোরীকে মাঠের পাটখেতে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ করেন। ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, ঘটনার পর আসামিরা তার মেয়েকে শহরতলির আমেরচারা এলাকায় ফেলে রেখে যান। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তার বড় বোনকে জানায়। হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)