দর্শনায় ইজিবাইক চুরি; চোর আটক

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
দর্শনায় ইজিবাইক চুরি; চোর আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা রেল বাজার থেকে ইজিবাইক চুরি করে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই চুরিকৃতসহ গাড়িসহ হাসান গাজী (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে দর্শনা থানা-পুলিশ হাসানকে আটক করে। জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশনপাড়ার সুলতানের ছেলে আরিফ তার ইজিবাইক নিয়ে বাজারে যান। তিনি পাইকারি কাঁচা বাজারের গণ সৌচাগারের সামনে ইজিবাইকটি রেখে বাজারের মধ্যে গেলে গাড়িটি চুরি করে পালিয়ে যান হাসান। কিছুক্ষণ পর ইজিবাইক চালক আরিফ ফিরে এসে গাড়ি সেখানে না দেখে খুঁজতে শুরু করেন। তিনি ইজিবাইকটি চুরির বিষয়ে বিভিন্ন চালকদের ও স্ট্যাটারদের মোবাইল ফোনে জানান। এসময় ইজিবাইক চালকেরা চুরি হওয়া গাড়িটি হিজলগাড়ি অভিমুখে যেতে দেখে। খবর পেয়ে হিজলগাড়ি বাজার মোড়ে পৌঁছানো মাত্রই চুরিকৃত ইজিবাইকটিকে থামানো হয়। এসময় হাসান পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় ক্যাম্প পুলিশ হাসানকে থানা হেফাজতে নেয়। তিনি খুলনার আড়মঘাটার সলুয়া বাজার এলাকার আজিজ গাজীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)