দর্শনায় ১ কোটি ৬৯ লাখ টাকার ডলার ও ইউরোসহ আটক ১

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
দর্শনায় ১ কোটি ৬৯ লাখ টাকার ডলার ও ইউরোসহ আটক ১ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ (ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা) তাপস শেখ (২৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা আইসিপি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তাপস ঢাকা যাত্রাবাড়ী এলাকার জালাল উদ্দীনের ছেলে। গতকাল বেলা ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার করা হবে। এমন সংবাদ পেয়ে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ তাপস শেখ আটক করা হয়। জব্দ ইউএস ডলার ও ইউরোর মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা। লে. কর্নেল জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুল জলিল বাদী হয়ে তাপস শেখের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করবেন। আর জব্দ বৈদেশিক মুদ্রাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জানতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদকে ফোন করা হলে তিনি ধরেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)