ঝিনাইদহে পিকআপের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে রাস্তা পারা হওয়ার সময় পিকআপের ধাক্কায় অধীর অধিকারী (৮৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষয়খালী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত অধীর অধিকারী বিষয়খালীর কানুহরপুর গ্রামের বাসিন্দা। তিনি বিষয়খালী বাজার শুভ টেইলার্সের স্বত্বাধিকারী অজিত অধিকারীর পিতা। প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, ঝিনাইদহ থেকে কালীগঞ্জ অভিমুখে একটি পিকআপ সজরে তাকে ধাক্কা দিলে অধীর অধিকারী মারাত্মকভাবে জখম হন। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই তার মৃত্যু। ঝিনাইদহে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিলো। ঘাতক পিকআপটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপটির চালক পলাতক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)