ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গার অতি পরিচিত মুখ আব্দুস সাত্তার ফুরুই (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতাবোধ করলে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাতে অবস্থার অবনতি ঘটলে গতকাল বুধবার সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেওয়ার পথের মধ্য তাঁর মৃত্য ঘটে। আব্দুস সাত্তার ফুরুই মৃত্যুকালে স্ত্রী, ছয় ছেলে, এক মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১০টায় মরহুমের জানাজা শেষে কার্পাসডাঙ্গা জান্নাতুল বাকি কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
