হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2023-06-01 ইং
হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ভায়না ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান মো. নাজমুল হুদা তুষারের সভাপতিত্বে প্রস্তাবিত ঘোষণা করেন ইউপি সচিব মোক্তার হোসেন। প্রস্তাবিত বাজেটে ভায়না ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১ কোটি ৬৯ লাখ ২ হাজার ১০৪ টাকা ব্যয় ধরা হয়। আয়ও সমপরিমাণ ধরা হয়েছে। এই বাজেট প্রসঙ্গে ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ‘আমরা সকলের অংশগ্রহণের মধ্যদিয়ে বাজেট প্রণয়ন করেছি। বাজেট জনবান্ধব করার চেষ্টা করা হয়েছে। বাজেটে আয় ও ব্যয় সমান ধরা হয়েছে। কোনো ঘটতি নেই। এই বাজেট বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামরা করছি।’ উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, বাজার মসজিদের ইমাম সলেমান হোসেন, ইউপি সদস্য সমসের মন্ডল, আব্দুল আল মামুন, আমিনুল, আক্তার, নজরুল ইসলাম, আশিরুল ইসলাম, মোনায়েম হোসেন, শামীমা বেগম, বিলকিস বেগম, পারভিনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম রিপন খন্দকার, শিক্ষক রিপন হোসেন, সোহরাব হোসেন, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ব্যবসায়ী সেতু আহমেদ, উদ্যোক্তা শিশির আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)