আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2023-06-01 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থবছরে সম্ভাব্য আয় ও ব্যয় ১ কোটি ১৬ লাখ ১৭ হাজার ৮৫২ টাকার চূড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউপি সচিব মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ২০২৩-২০২৪ অর্থ বছরের সম্ভাব্য আয় ও ব্যয় ১ কোটি ১৬ লাখ ১৭ হাজার ৮২৫ টাকার চূড়ান্ত বাজেট ঘোষণা করেন। চূড়ান্ত বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উন্মুক্ত বাজেট সভায় আলোচনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনুয়ারা খাতুন, রহিমা খাতুন ময়না, ইউপি মেম্বার নূর ইসলাম খোকা, শেখ হাফিজুর রহমান হাফিজ, আরিফুল ইসলাম, ঝুমুক আলী, জহিরুল ইসলাম, বাহাউদ্দীন ও মোসাদ্দেক আলী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)