দর্শনায় দামুড়হুদা পুলিশের মাদক বিরোধী অভিযানসহ : অনৈতিক কাজ করার অভিযোগে ৬ জন আটক

আপলোড তারিখঃ 2017-08-13 ইং
দর্শনায় দামুড়হুদা পুলিশের মাদক বিরোধী অভিযানসহ : অনৈতিক কাজ করার অভিযোগে ৬ জন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৪জন ও অনৈতিক কাজের অভিযোগে ২ জনকে আটক করেছে দামুড়হুদা পুলিশ। গতকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার এএসআই এজাজ সঙ্গীয় ফোর্স নিয়ে মা ও শিশু হাসপাতালের নিকট মাদকবিরোধী অভিযান চালিয়ে দক্ষিণচাঁদপুর গ্রামের আমিরুলের ছেলে রুবেল (২৬) ও গোপালনগরের আক্তার আলীর ছেলে জুয়েলকে (১৯) আটক করেন। এসময় তাদের কাছে থেকে ২ লিটার বাংলা মদসহ উদ্ধার করা হয়। অপরদিকে, একই সময়ে একই এলাকার রেলকলোনীপাড়ার ওহাবের বাড়িতে দামুড়হুদা থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার ইসলাম বাবুর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার রহমত আলীর ছেলে গরুর ব্যাপারী তছলিম (৪৫) ও একই পাড়ার রমজান মল্লিকের ছেলে বাদলকে (৪৩) মদ্যপ অবস্থায় আটক করেন। একইসাথে এই বাড়িতে বাইরের মহিলাদের নিয়ে এসে অনৈতিক কাজ করানো হয়- এলাকাবাসীর এমন অভিযোগে বাড়ির মালিক ওহাবের স্ত্রী মনোয়ারা ওরফে মনু ও জীবননগর নেপা থেকে আসা অপরিচিত মহিলাকে থানায় নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)