আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৭ জুলাই

আপলোড তারিখঃ 2023-06-01 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৭ জুলাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার ২ নম্বর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের ম্যাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এছাড়া আগামী ১৮ জুন রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ২৮ মে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)