শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

আপলোড তারিখঃ 2023-05-30 ইং
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আসাননগর গ্রামে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামের এক নছিমন চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল সদর উপজেলার চুটলিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রবিউল সোমবার রাতে কুষ্টিয়া শহর থেকে টিন বোঝাই করে ঝিনাইদহে আসছিলেন। তিনি ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের শৈলকুপার আসাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)